বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে। অর্থাৎ সপ্তাহজুড়ে ১৫ খাতের শেয়ারে মুনাফা করেছে বিনিয়োগকারীরা।অন্যদিকে গত সপ্তাহে দর কমেছে ৬ খাতে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে আর্থিক খাতে। এই খাতে ৪.৯ শতাংশ দর বেড়েছে। সেবা-আবাসন খাতে ৪.৭৪ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। জীবন বীমা খাতে ৩.৮৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে-
সিরামিক খাতে ৩.৫৬ শতাংশ, বস্ত্র খাতে ২.৯৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৬৯ শতাংশ, ব্যাংক খাতে ১.৩৪ শতাংশ, প্রকৌশল খাতে ১.৩ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৮১ শতাংশ, আইটি খাতে দশমিক ৮১ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৭৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৭৬ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৭৫ শতাংশ, কাগজ খাতে দশমিক ৫৬ শতাংশ দর বেড়েছে।