অমর একুশে বইমেলা ২০২৫ এ পাওয়া যাচ্ছে কমেডি বই ‘মুরুব্বী মুরুব্বী’। দুর্দান্ত সব জোকস আর হিউমারে ভরপুর বইটি প্রকাশ হয়েছে গতিধারা থেকে।
বইটির লেখক স্ট্যান্ড আপ কমেডিয়ান মিজানুর রহমান ঋজু বলেন, চারপাশের নানান রকম মজার ঘটনা জোকস আকারে কল্পিত মুরুব্বীর তীক্ষ্ণ বুদ্ধি আর রস বোধের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। মুরুব্বী নিজে হাসেন, অন্যকে ফাঁসান এবং হাসান, সে হাসি অনাবিল, অফুরন্ত এবং অকৃত্রিম।
গতিধারার স্বত্বাধিকারী সাদমান শাহরিয়ার অমিয় বলেন, যারা হাসতে ভুলে গেছেন-বইটি মারাত্মক টনিক হয়ে টনক নড়াবে তাদের এতে কোন সন্দেহ নাই। এরকম বই বইমেলার সৌন্দর্য অনেকগুন বাড়িয়ে দিবে আশা করি।
উল্লেখ্য, এটি লেখকের তৃতীয় বই। আগের বই দুইটিও বেশ প্রশংসিত হয়েছিল।