ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির আজ ১৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৭৯৫ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৭৩৬ বারে ১০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমজেএল বিডি ১০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ৮ কোটি ৫৫ লাখ, ব্রাক ব্যাংক ৮ কোটি ৫ লাখ, আইটিসি ৬ কোটি ৯৭ লাখ, অগ্নি সিস্টেম ৫ কোটি ৯৬ লাখ, এনআরবি ব্যাংক ৫ কোটি ৮৬ লাখ, খুলনা প্রিন্টিং ৫ কোটি ৭৭ লাখ ও খান ব্রাদার্স ৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।