ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ১৫৫টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে জিলবাংলা সুগার মিলস লিমিটেডের।
আজ শেয়ারটির দর ৫ টাকা ৪ পয়সা বা ৫.৯৭ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস। আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৫.৬০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ টাকা ১০ পয়সা বা ৫.৫১ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে- ইউনিয়ন ব্যাংক ৪.৮৭ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ৪.৭৬ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংক ৪.৬৫ শতাংশ, জেমিনি সী ফুড ৪.৬২ শতাংশ, কনফিডেন্স সিমেন্ট ৪.৪৯ শতাংশ, ফ্যামিলি টেক্স ৪ শতাংশ ও এটলাস বাংলাদেশ ৩.৮৩ শতাংশ দর কমেছে।