পুঁজিবাজারে ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানি এক্সেলশিয়র সুজ লিমিটেড সর্বশেষ তিন অর্থবছরের (২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪) জন্য আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা তিন বছর কোম্পানিটি মুনাফা করেছে। তবে আলোচ্য তিন বছরের জন্য কোম্পানিটি কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ টাকা ৪ পয়সা আয় হয়েছে। আগের বছর (২০২২-২৩) শেয়ার প্রতি ৪ টাকা ৫৩ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে ২০২১-২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ১১ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট দায় ছিল ৩৬ টাকা ৪৬ পয়সা।

আগামী ২৪ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি।


















