ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে শীর্ষ তিন কোম্পানির ৪৬ কোটি টাকার লেনদেন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে তিন কোম্পানি। গত সপ্তাহে তিন কোম্পানি একত্রে ৪৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, ওরিয়ন ইনফিউশন ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এডিএন টেলিকম লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৬৮ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.০৩ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৫ শতাংশ।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন