ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন

একবার চার্জে ৯৫ কিলোমিটার চলবে লুইআনের নতুন ই-বাইক

টেকসই ভবিষ্যতের লক্ষ্য নিয়ে ইলেকট্রিক বাইক বাজারে এনেছে ডিএক্স গ্রুপ। লুইআন ব্র্যান্ডের দুটি ই-বাইক মডেল, এমওকে এবং এমওয়াইসি, একবার চার্জে ৮০ থেকে ৯৫ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম।

লুইআন এমওকে:

  • ব্যাটারি ক্যাপাসিটি: ৭২ ভোল্ট
  • মটরের ক্ষমতা: ৮০০ ওয়াট
  • ব্রেকিং সিস্টেম: সামনের চাকায় ডিস্ক ব্রেক, পেছনে ড্রাম ব্রেক
  • ওজন: ৮৪ কেজি
  • বিশেষ ফিচার: এনএফসি প্রযুক্তি, যা দিয়ে চাবি ছাড়াই বাইক চালু ও বন্ধ করা যায়
  • দাম: ১,৪৪,৯০০ টাকা (ক্যাম্পেইনে ১,৩৭,০০০ টাকা)

লুইআন এমওয়াইসি:

  • ব্যাটারি ক্যাপাসিটি: ৭২ ভোল্ট
  • মটরের ক্ষমতা: ৮০০ ওয়াট
  • ব্রেকিং সিস্টেম: সামনের চাকায় ডিস্ক ব্রেক, পেছনে ড্রাম ব্রেক
  • ওজন: ৮৩ কেজি
  • বিশেষ ফিচার: এনএফসি প্রযুক্তি
  • দাম: ১,৪৯,৯০০ টাকা (ক্যাম্পেইনে ১,৪৩,০০০ টাকা)

ওয়ারেন্টি সুবিধা:
উভয় মডেলের বাইকেই রয়েছে ৫ বছরের মটর ওয়ারেন্টি সুবিধা।

ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, “নতুন বাংলাদেশ আমাদের একটি টেকসই দেশের স্বপ্ন দেখাচ্ছে। এই অত্যাধুনিক এবং সাশ্রয়ী ই-বাইক আমাদের পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।”

লুইআনের এই ই-বাইকগুলো পরিবেশবান্ধব প্রযুক্তিকে জনপ্রিয় করার পাশাপাশি আধুনিক ফিচার ও সাশ্রয়ী দামের কারণে ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ