নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজারসহ ৬ জনকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। আটককৃত হলেন- মো: হোসেন, আবু তালেব,মো: সাইদুল খান,মো: ইমাম হোসাইন, মো: সামাদ শেখ, ৬) মো: মুতছালিন বাহাদুর।
শুক্রবার ১৭ জানুয়ারি সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) এনামুল হক।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়া চরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) এনামুল হক, এসআই,মেহেদী হাসান অপূর্ব, এসআই,মো: মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ একটি দল বিকেল ৩ ঘটিকার দিকে আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুই টি ড্রেজারসহ ৬ জনকে আটক করেন।জব্দকৃত দুটি ডেজারের মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমরান মাহমুদ তুহিন জানান, আটককৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলার রুজু হয়েছে।আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।