ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনে অংশ নেয়া ৯১টি বা ২২ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। আজ ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৮ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ১০ শতাংশ বেড়েছে। আজ ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১০৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর বেড়েছে ১২ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৯৪ শতাংশ।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে- রানার অটো মোবাইলসের ৫.৩৫ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫.২৭ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রোর ৪.৭৬ শতাংশ, মুন্নু অ্যাগ্রোর ৪.৪৯ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৩৯ শতাংশ, স্ট্যাইল ক্রাফটের ৪.০৯ শতাংশ ও অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৩.৯১ শতাংশ দর বেড়েছে।