ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৬:১০ অপরাহ্ন

২৮২ কোম্পানির দরপতন, বেড়েছে লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে।আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮২টি বা ৭০.৬৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে ৩৭১ কোটি ৬৯ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৬ কোটি ৯৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩২৪ কোটি ৩ লাখ টাকার।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ২০ পয়েন্ট কমে ৫ হাজার ১৫৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৯০৭ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪  পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, দর কমেছে ২৮২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৪০ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন