ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ন

বিরক্তিকর ফোন কল থেকে বাঁচার কার্যকর উপায়

প্রতিদিন অসংখ্য মানুষ অপরিচিত নম্বর থেকে ফোন রিসিভ করে বিরক্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। এসব কলের বেশিরভাগই স্প্যাম, রোবোকল, প্রমোশনাল কল, বা কখনো কখনো প্রতারণামূলক। প্রযুক্তিকে হাতিয়ার করেই এসব কলের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হয়। তবে কিছু কার্যকর পদক্ষেপ নিলে সহজেই এসব বিরক্তিকর কল থেকে মুক্তি পাওয়া সম্ভব।

অপরিচিত নম্বর এড়িয়ে চলুন:
অপরিচিত নম্বর থেকে কল এলে প্রথমেই লক্ষ্য করুন, সেটি কোন কান্ট্রি কোড ব্যবহার করছে। যদি +৯১ (ভারত) ছাড়া অন্য কোনো কান্ট্রি কোড থাকে, তাহলে সেই কল এড়িয়ে চলুন। কিছু নম্বর দেখতে অস্বাভাবিক মনে হলে ভুলেও সেগুলোতে কল ব্যাক করবেন না।

ট্রু কলারের ব্যবহার:
ট্রু কলার অ্যাপ ব্যবহার করে খুব সহজেই জানতে পারবেন যে নম্বরটি আসল নাকি স্প্যাম। অ্যাপটি স্প্যাম নম্বর শনাক্ত করতে সাহায্য করে এবং ব্লক বা রিপোর্ট করার সুবিধা দেয়।

অপ্রয়োজনীয় লোন বা অফার এড়িয়ে চলুন:
অনেক কলের মধ্যে লোন বা চাকরির ভুয়া প্রস্তাব দেওয়া হয়। কেউ কেউ কড়া বার্তায় চাপ প্রয়োগ করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে ধৈর্য ধরে ফোন কেটে দিন এবং সেই নম্বর ব্লক করুন।

অপরিচিত নম্বরের ঝুঁকি:
প্রতারকরা অনেক সময় ফাঁদে ফেলার জন্য আকর্ষণীয় অফার বা হুমকির বার্তা দেয়। এসব নম্বর এড়িয়ে চলা এবং এ ধরনের ফোনের জালে পা না দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

আপনার নিরাপত্তা আপনার হাতে:
প্রযুক্তির সাহায্যে বিরক্তিকর ফোন কল থেকে মুক্তি পাওয়া সম্ভব। সতর্ক থেকে এবং সঠিক টুল ব্যবহার করে নিজেকে সুরক্ষিত রাখুন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ