ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ন

ফাইন ফুডসহ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির আজ ১৪ কোটি ৭৬ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৪৫২ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ২ হাজার ৫০১ বারে ১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ওরিয়ন ইনফিউশন ১২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রবি আজিয়াটা ১১ কোটি ৯৪ লাখ, মিডল্যান্ড ব্যাংক ১১ কোটি ৬৪ লাখ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস ১১ কোটি ৫৫ লাখ, অগ্নি সিস্টেমসের ১১ কোটি ৩২ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৯ কোটি ৬৬ লাখ, স্কয়ার ফার্মার ৭ কোটি ৭৭ লাখ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন