ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন

স্বাস্থ্য-সচেতন প্রজন্মের জন্য ফিটসোমনিয়া: ফিটনেসকেন্দ্রিক নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম

স্বাস্থ্য ও ফিটনেসপ্রেমীদের জন্য নতুন যুগের ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে ফিটসোমনিয়া। এটি একটি স্বাস্থ্য, ফিটনেস এবং ইতিবাচক জীবনধারাকেন্দ্রিক সোশ্যাল মিডিয়া অ্যাপ, যেখানে ব্যবহারকারীরা সুস্থ থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগেরও সুযোগ পাবেন।

ফিটসোমনিয়ার বিশেষ ফিচারসমূহ

১. এআই-চালিত সহকারী “উজ্জীবক”:
একটি ভার্চুয়াল ফিটনেস সহকারী যা ব্যবহারকারীদের দৈনন্দিন রুটিন ও খাদ্যাভ্যাস বিশ্লেষণ করে ব্যক্তিগত ওয়ার্কআউট পরিকল্পনা এবং ডায়েট পরামর্শ দেয়।

২. স্পট/নট ফিচার:
এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের মতো জিমপার্টনার বেছে নিতে পারেন এবং নতুন বন্ধুত্ব গড়ার পাশাপাশি সঠিক মোটিভেশন পেতে পারেন।

৩. পোল ফিচার:
স্বাস্থ্য ও ফিটনেস সম্পর্কিত বিভিন্ন জরিপে অংশ নিয়ে ব্যবহারকারীরা ইন-অ্যাপ পুরস্কার জিতে নিতে পারেন।

৪. ডায়েট ফিচার:
খাবারের ক্যালোরি গ্রহণ সম্পর্কে জানার এবং তা নিয়ন্ত্রণে রাখার সুযোগ করে দেয় এই ফিচার। এটি অনিয়মিত জীবনযাপন সমস্যার সমাধানেও সহায়ক।

৫. হল অব ওয়েটস:
ফিটনেস চ্যালেঞ্জে অংশ নিয়ে দ্রুততম লক্ষ্য অর্জনকারীদের বিশেষ পুরস্কার ও অফার দেওয়ার জন্য একটি বিশেষ বোর্ড।

বিনোদন ও সচেতনতায় বিশেষ উদ্যোগ

চলতি বছরের বিপিএলে ফিটসোমনিয়া সরাসরি উপস্থিতি নিশ্চিত করেছে। স্টেডিয়াম এলাকায় স্থাপিত স্টলে ব্যবহারকারীরা অ্যাপের ফিচার পরীক্ষা করে দেখার সুযোগ পেয়েছেন।

বাংলাদেশি প্রতিষ্ঠাতাদের উদ্যোগ

মাইক্রোসফটে কর্মরত দুই বাংলাদেশি যুবকের হাত ধরে তৈরি হওয়া এই অ্যাপের লক্ষ্য তরুণ প্রজন্মকে মাদকের পথ থেকে ফিরিয়ে এনে স্বাস্থ্যকর জীবনধারায় অনুপ্রাণিত করা। তারা বলেন, “সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে গিয়ে স্বাস্থ্য, খেলা এবং বন্ধুত্বের ভিত্তিতে একটি ইতিবাচক পরিবেশ তৈরিই আমাদের লক্ষ্য।”

ডাউনলোড ও যোগাযোগ

ফিটসোমনিয়া অ্যাপটি অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.fitsomnia.com অথবা ই-মেইল করুন: [email protected]

ফিটসোমনিয়া শুধু একটি অ্যাপ নয়, এটি স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে এগিয়ে যাওয়ার এক নতুন দিগন্ত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ