নতুন বছরের প্রথম কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া ২২৬টি বা ৬৪ ভাগ কোম্পানির দর বেড়েছে। এই সময়ে ডিএসইতে ৯৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।
সূত্র জানায়, বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টা ৫৪ মিনিট পরযন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪৮ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৬টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ার দর।