৩০ হাজার টাকা ভাতা রেখেই স্বাস্থ্যসেবায় ফিরছেন রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।
তবে আগামী জুলাই মাস থেকে এই ভাতা বৃদ্ধি করে ৩৫ হাজার টাকা করা হবে বলে জানা গেছে। আর এই সিদ্ধান্ত মেনেই চিকিৎসাসেবায় ফিরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।