সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তবে বাকি সদস্যদের বিষয়ে ব্যক্তি নির্ধারণ করা হয়নি। অফিস আদেশে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে সদস্য নির্ধারণের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রত্যেককে অন্তত যুগ্ম সচিব পদমর্যাদার হতে হবে বলে উল্লেখ রয়েছে। এর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে নির্বাচিত প্রতিনিধিকে সদস্যসচিব করার আদেশ দেওয়া হয়েছে।