সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮১টি বা ৭১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার ডিএসইতে ৩১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২২ কোটি ৬৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৩৫ কোটি ৫৯ লাখ টাকার।
রবিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩ দশমিক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৩৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, দর কমেছে ২৮১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৬টির।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৫৪ পয়েন্ট।
সিএসইতে ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৪২টির দর বেড়েছে, কমেছে ১১০টির আর ২৪টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে ১১৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।


















