অধিগ্রহণের মাধ্যমে কোরিয়ান এয়ারের সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হলো এশিয়ানা এয়ারলাইনস।
১৪টি দেশ ও অঞ্চলের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর ১০৪ কোটি ডলারের এ চুক্তি সম্পন্ন হলো। দুই বছরের পোস্ট-মার্জার ইন্টিগ্রেশন (পিএমআই) প্রক্রিয়া শেষে এশিয়ানা এবং এর সাশ্রয়ী ইউনিট এয়ার সিউল ও এয়ার বুসান আলাদা সংস্থা হিসেবে থাকবে না।
ধারণা করা হচ্ছে, একীভূতকরণের মাধ্যমে কিলোমিটারপ্রতি যাত্রী আয়ের ভিত্তিতে বিশ্বের ১২তম বৃহৎ এয়ারলাইনস হয়ে উঠবে কোরিয়ান এয়ার। খবর দ্য স্টেটসম্যান