উচ্চ আদালতের ১২ বিচারপতির বিরুদ্ধে অনিয়ম ও ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করার অভিযোগে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সংশ্লিষ্ট বিচারপতিদের বিরুদ্ধে তদন্তের তথ্যাবলি এবং সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
তদন্তের অবস্থা ও সুপারিশ
রোববার (১৫ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। এখন রাষ্ট্রপতি এই সুপারিশ বাস্তবায়ন করবেন।
১২ বিচারপতির নাম
বিচারপতিরা হলেন— বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।
ঘটনার পটভূমি
গত ১৬ অক্টোবর দুর্নীতি ও শেখ হাসিনা সরকারের সাথে সহযোগিতার অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল এবং তাদের হাইকোর্টের বেঞ্চে বিচারকাজ পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখা হয়। এর পর থেকেই তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।