বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের জন্য এশিয়া কাপ মিশন শুরু হতে যাচ্ছে। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর মালয়েশিয়ার ক্লাংয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। বায়োমাস ক্রিকেট ওভালে আয়োজিত এশিয়া কাপে স্বাগতিক মালয়েশিয়াসহ অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ দল আগামীকাল (১৩ ডিসেম্বর) সকালে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবে।
১৫ সদস্যের বাংলাদেশ দল:
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), মিষ্টি ইভা, ফাহোমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল ইসলাম মাওয়া, সাদিয়া আক্তার, মাহারুন নেছা।
এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা নিজেদের সেরাটা দিয়ে শিরোপার জন্য লড়াই করবে বলে আশা করছে ক্রিকেটপ্রেমীরা।