পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি জেড থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে এ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে। অ্যাসোসিয়েটেড অক্সিজেন ৩০ জুন, ২০২৪ সামাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে ক্যাটাগরি পরিবর্তনের প্রথম সাত দিন কোন রকম ঋণ সুবিধা দেওয়া যাবে না।