ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১:২৫ অপরাহ্ন

আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের মুনাফা ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য মুনাফা ঘোষণা করেছে। বন্ডটির ইউনিটহোল্ডাররা ১০.৫০ শতাংশ হারে মুনাফা পাবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বন্ডটি ৫ জুলাই, ২০২৪ থেকে ৪,জানুয়ারি ২০২৪ অর্ধবার্ষিকী সময়ের জন্য ১০.৫০ শতাংশ হারে মুনাফা রেট ঘোষণা করেছে।

বন্ডটির ট্রাস্টি মুনাফা বরাদ্দের জন্য রেকর্ড ডেট ৫ জানুয়ারি ঘোষণা করেছে।

রেকর্ড ডেটের দিন যাদের কাছে এই বন্ড থাকবে তারাই মুনাফা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন