ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন

বিনিয়োগকারীদের আস্থাহীনতায় ‘এ’ ক্যাটাগরির ৫ কোম্পানি

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে মৌলভিত্তিসম্পন্ন ‘এ’ ক্যাটাগির কোম্পানি। এসব কোম্পানি বছর শেষে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দেয়। এদের আয়ও রয়েছে ইতিবাচক। তবুও গত সপ্তাহে বিনিয়োগকারীদের আস্থাহীনতায় ছিল অর্ধেক  ‘এ’ ক্যাটাগির কোম্পানি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

টপটেন লুজারে এ ক্যাটাগরির পাঁচ কোম্পানি হচ্ছে- কোহিনুর কেমক্যিাল, এনআরবি ব্যাংক, পদ্মা অয়েল ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

কোহিনুর কেমিক্যাল

সপ্তাহের ব্যবধানে কোহিনুর কেমিক্যালের দর কমেছে ১১.৩৫ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৫০ টাকা ৭০ পয়সা। আর সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৮৮ টাকা ২০ পয়সা।

ওষুধ-রসায়ন খাতের কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ৩০ জুন,২০২৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদে ৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ টাকা ১২ পয়সা।

এনআরবি ব্যাংক

সপ্তাহের ব্যবধানে এনআরবি ব্যাংকের দর কমেছে ৮.৩৯ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৪ টাকা ৩০ পয়সা। আর সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৩ টাকা ১০ পয়সা।

ব্যাংক খাতের কোম্পানি এনআরবি ব্যাংক ২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩১ ডিসেম্বর,২০২৩ সালে ব্যাংকটি বিনিয়োগকারীদে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। সর্বশেষ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছে ১২ পয়সা।

পদ্মা অয়েল

জ্বালানি-বিদ্যুৎ খাতের মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি পদ্মা অয়েলের দর কমেছে  ৮.০২ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২১২ টাকা। আর সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৯৫ টাকা।

পদ্মা অয়েল দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ৩০ জুন,২০২৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদে ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে  ৪১ টাকা ৫৯ পয়সা।

এস্কয়ার নিট

বস্ত্র খাতের কোম্পানি এস্কয়ার নিটের দর কমেছে ৬.৫৭  শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২১ টাকা ৩০ পয়সা। আর সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৯ টাকা ৯০ পয়সা।

সর্বশেষ ৩০ জুন,২০২৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে   ৩৯ পয়সা।

বিএসসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দর কমেছে ৫.৮৬  শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯৩ টাকা ৮০ পয়সা। আর সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৮ টাকা ৩০ পয়সা।

সর্বশেষ ৩০ জুন,২০২৪ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে    ১৬ টাকা ৩৭ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন