ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২:৪৭ পূর্বাহ্ন

ভিয়েতনামে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণ, ১২ সেনা নিহত

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছেন। ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে সামরিক একটি শুটিং রেঞ্জে বিস্ফোরণটি ঘটে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, নিহতদের অধিকাংশের মৃতদেহ পাওয়া গেছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহন করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানলে বিস্ফোরণ ঘটে।

ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি সামরিক ইউনিট, স্বজন, বন্ধু ও টিমমেটদের জন্য এটি একটি অপূরণীয় ক্ষতি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ