রিয়েলমি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন, জিটি ৮ প্রো, নিয়ে স্মার্টফোন শিল্পে একটি নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে। স্মার্টফোনটি বিশেষভাবে আকর্ষণীয় হবে তার বিশাল ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের (এমএএইচ) ব্যাটারির জন্য।
সম্প্রতি, ডিজিটাল চ্যাট স্টেশন নামক টিপস্টার তথ্য প্রকাশ করেছে, যে রিয়েলমি তাদের নতুন মডেলে উন্নত ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করবে। ৮ হাজার এমএএইচ ব্যাটারির সঙ্গে ৮০ ওয়াট চার্জিং স্পিড থাকবে, যা মাত্র ১ ঘণ্টা ১০ মিনিটে পুরোপুরি চার্জ হবে। এর পাশাপাশি, সাড়ে ৭ হাজার এমএএইচ ব্যাটারির সাথে ১০০ ওয়াট চার্জিং এবং ৭ হাজার এমএএইচ ব্যাটারির সাথে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে। এতে ব্যবহারকারীরা পাবেন দ্রুত চার্জিং এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্স।
রিয়েলমি পূর্ববর্তী জিটি ৭ প্রো মডেলে সিলিকন-কার্বন প্রযুক্তি ব্যবহার করেছিল, যা ব্যাটারির আকার না বাড়িয়েও উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি নিশ্চিত করেছে। নতুন জিটি ৮ প্রো মডেলটি আরও উন্নত ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে, যা স্মার্টফোনের ওজন এবং পুরুত্ব কমিয়ে তার ব্যাটারি সক্ষমতা বাড়াবে।
বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, রিয়েলমি জিটি ৮ প্রো যদি ৮ হাজার এমএএইচ ব্যাটারি এবং দ্রুত চার্জিং প্রযুক্তি নিয়ে বাজারে আসে, তবে এটি স্মার্টফোন শিল্পে বড় ধরনের পরিবর্তন আনবে এবং ব্যবহারকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা সৃষ্টি করবে।
এছাড়া, রিয়েলমি জিটি ৭ প্রো শিগগিরই ভারতের বাজারে উন্মোচন হতে পারে।