ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩:৪৪ পূর্বাহ্ন

এআই চ্যাটবটে যেসব তথ্য শেয়ার বিপদের কারণ হতে পারে

এআই চ্যাটবট যেমন চ্যাটজিপিটি বা জেমিনি আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ সহায়ক হলেও, সেগুলোতে তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক না থাকলে বড় ধরনের ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞরা কিছু স্পর্শকাতর তথ্য এআই চ্যাটবটে না শেয়ার করার পরামর্শ দিয়েছেন।

১. আর্থিক বিবরণী
চ্যাটবট আর্থিক বিষয়সহ যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে। তবে আর্থিক বিবরণী, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা ক্রেডিট কার্ডের তথ্য শেয়ার করা নিরাপদ নয়। চ্যাটবটের প্রশিক্ষণ প্রক্রিয়ায় তথ্য সংরক্ষিত হতে পারে, যা হ্যাক হলে স্প্যামারদের হাতে অর্থ হারানোর ঝুঁকি বাড়ে।

২. ব্যক্তিগত ও অন্তরঙ্গ চিন্তাভাবনা
অনেকে মানসিক স্বাস্থ্য বা ব্যক্তিগত সমস্যার জন্য চ্যাটবটের পরামর্শ নেন। তবে চ্যাটবট শতভাগ নির্ভুল না হওয়ায় ভুল তথ্য বা পরামর্শ পেতে পারেন। এর পাশাপাশি ব্যক্তিগত তথ্য চ্যাটবটের ডেটাবেসে সংরক্ষিত থাকে, যা তৃতীয় পক্ষের হাতে পড়লে প্রাইভেসি ক্ষতিগ্রস্ত হতে পারে।

৩. কর্মক্ষেত্রের গোপনীয় তথ্য
চ্যাটবট কর্মক্ষেত্রে কাজের গতি বাড়াতে সহায়ক হলেও অফিসের গোপন তথ্য এতে শেয়ার করা বিপজ্জনক। অ্যাপল, স্যামসাং, ও গুগলের মতো কোম্পানিগুলো কর্মক্ষেত্রে এআই চ্যাটবট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

৪. পাসওয়ার্ড ও ব্যক্তিগত তথ্য
অনলাইন বা অফলাইন যেকোনো প্ল্যাটফর্মে পাসওয়ার্ড, ঠিকানা বা পরিচয়সংক্রান্ত তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়। ২০২২ সালে চ্যাটজিপিটির বড় ধরনের ডেটা লিকের ঘটনা দেখিয়েছে, স্পর্শকাতর তথ্য শেয়ার করলে তা ভুল হাতে পড়ার ঝুঁকি থাকে।

সতর্ক না থাকলে এআই চ্যাটবটের সঙ্গে শেয়ার করা তথ্য আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন জরুরি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ