ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩:৪২ পূর্বাহ্ন

২০২৫ সালে প্রযুক্তি বাজার কাঁপাবে যেসব গ্যাজেট

প্রযুক্তি দুনিয়া ২০২৫ সালে আরও চমকপ্রদ উদ্ভাবনের সাক্ষী হতে যাচ্ছে। ২০২৪ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারের বছর। এবার এআই-সমৃদ্ধ গ্যাজেটের পাশাপাশি আসছে আরও বেশ কিছু আকর্ষণীয় ডিভাইস। এখানে তুলে ধরা হলো ২০২৫ সালে প্রত্যাশিত পাঁচটি উল্লেখযোগ্য গ্যাজেট:

১. নিনতেনদো সুইচ টু

নিনতেনদো তাদের জনপ্রিয় সুইচ সিরিজের পরবর্তী সংস্করণ উন্মোচন করবে ২০২৫ সালে। এটি হাইব্রিড কনসোল হিসেবে ব্যবহার করা যাবে কনসোল ও পোর্টেবল ডিভাইস উভয়ভাবেই। নতুন মডেলে ৮ ইঞ্চির ওলেড ডিসপ্লে এবং ম্যাগনেটিক জয়স্টিক থাকতে পারে।

২. স্যামসাং এআর গ্লাস

অগমেন্টেড রিয়ালিটি গ্যাজেটে নতুন মাত্রা আনতে ২০২৫ সালে স্যামসাং নিয়ে আসতে পারে এআর গ্লাস। এটি হবে স্টাইলিশ ও ফ্যাশনের সঙ্গে মানানসই, যা ব্যবহারকারীর দৈনন্দিন অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

৩. স্যামসাং গ্যালাক্সি এস২৫

স্যামসাংয়ের ফ্লাগশিপ সিরিজের নতুন সংস্করণ গ্যালাক্সি এস২৫ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। এতে উন্নত স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেট এবং শক্তিশালী বিক্সবি এআই থাকছে, যা স্মার্টফোনের পারফরম্যান্সকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

৪. অ্যাপল ম্যাকবুক প্রো (এমফাইভ)

অ্যাপলের পরবর্তী প্রজন্মের ম্যাকবুক প্রো (এমফাইভ) আসবে উন্নত প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ নিয়ে। ডিজাইনে বড় পরিবর্তন না আসলেও পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করবে এটি।

৫. এক্সবক্স অ্যাডাপ্টিভ জয়স্টিক

শারীরিকভাবে অক্ষম গেমারদের জন্য মাইক্রোসফটের বিশেষ উদ্যোগ, এক্সবক্স অ্যাডাপ্টিভ জয়স্টিক। এটি ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা যাবে এবং থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে বাটনগুলো তৈরি করে ব্যবহার করা সম্ভব হবে।

২০২৫ সালে এ গ্যাজেটগুলো প্রযুক্তিপ্রেমীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ