ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩:২৮ পূর্বাহ্ন

ওয়ানপ্লাসের পরবর্তী মডেলে ‘ফোর’ আবারও অনুপস্থিত

চীনা সংস্কৃতিতে ‘চার’ সংখ্যাটি দুর্ভাগ্যের প্রতীক, কারণ এটি ‘মৃত্যু’ শব্দের মতো শোনায়। এ কারণে অনেক চীনা কোম্পানি পণ্যের নামকরণে চার নম্বর এড়িয়ে চলে। স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাসও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।

ওয়ানপ্লাস এইস ৫ ও ৫ প্রো ঘোষণা
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গিজচায়না জানিয়েছে, ওয়ানপ্লাস এইস ৩-এর পর সিরিজের পরবর্তী ফোনের নাম হবে ওয়ানপ্লাস এইস ৫ ও এইস ৫ প্রো। যদিও এইস সিরিজ শুধু চীনে পাওয়া যায়, তবে আন্তর্জাতিক বাজারে ওয়ানপ্লাস এইস ৫ হবে ওয়ানপ্লাস ১৩আর

প্রত্যাশিত স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস ১৩আর এবং এইস ৫ মডেলে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকতে পারে। উন্নত পারফরম্যান্সের জন্য এইস ৫ প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহৃত হতে পারে। এছাড়া, ক্যামেরা সেটআপে ৫০ এমপি মূল ক্যামেরা, ৮ এমপি আল্ট্রাওয়াইড লেন্স, এবং ২ এমপি ডেকোরেটিভ সেন্সর থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ডিজাইন ও লঞ্চের সম্ভাবনা
ফোনগুলোর ডিজাইন ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ সিরিজের মতো হবে। পেছনে গোলাকার ক্যামেরা আইল্যান্ড এবং সমতল স্ক্রিন থাকবে। আগামী ডিসেম্বরে চীনে মডেলগুলো লঞ্চ হতে পারে।

নতুন ফ্ল্যাগশিপের ইঙ্গিত
ওয়ানপ্লাস একটি ছোট স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোনের পরিকল্পনা করছে, যা ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে উন্মোচন হতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ