সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নামমাত্র পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৯৬টি বা ৫০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে সামান্য।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২২ কোটি ৫৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ১৬ লাখ টাকার।
আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩১ পয়েন্ট বেড়েছে।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, দর কমেছে ১৯৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৯টির।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬২ পয়েন্ট।
সিএসইতে ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ২১৯টির দর বেড়েছে, কমেছে ১১৫টির আর ৭৬টির দর অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার সিএসইতে ৫ কোটি ৬০ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।