ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেনিং একাডেমি আয়োজিত চার দিনব্যাপী “Compliance & Interacting Issues for the TREC holders” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই’র নতুন পরিচালক মিনহাজ মান্নান ইমন।
সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে মিনহাজ মান্নান ইমন বলেন, “বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই পুঁজিবাজারের স্থিতিশীলতার প্রধান উপায়। বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ব্রোকারেজ হাউজের সিইও, সিএফও, কমপ্লায়েন্স অফিসার এবং অনুমোদিত প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষত, অনুমোদিত প্রতিনিধিদের লেনদেনে কমপ্লায়েন্স নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের পুঁজিবাজার এখনো সার্বিক অর্থনীতির সঙ্গে সমন্বিতভাবে বড় হয়নি। তবে ইতোমধ্যে বাজে আইপিও বন্ধসহ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের নেওয়া নীতিগত পদক্ষেপ যেমন- অর্থপাচার রোধ ও ঋণের কিস্তি যথাসময়ে না দিলে খেলাপি ঘোষণা, পুঁজিবাজারের জন্য আশার আলো।”
ইমন বিনিয়োগকারীদের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরে বলেন, “শুধু কোম্পানির আর্থিক অবস্থা বিবেচনায় বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারেন। পাশাপাশি, কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক মানদণ্ডে আর্থিক প্রতিবেদন প্রকাশ বিনিয়োগকারীদের জন্য বোধগম্য হবে এবং বাজারে গুজব কমাবে।”
চার দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কমপ্লায়েন্স সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন-
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র ভারপ্রাপ্ত প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম এবং ডিএসই ট্রেনিং একাডেমির প্রধান উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।