শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডশেন শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মুন্নু ওয়েলফেয়ার কোম্পানিটির ৭২ হাজার শেয়ার বেচবে। এই কর্পোরেট উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৩ লাখ ৬৪ হাজার ৯২৭টি শেয়ার আছে।
এই কর্পোরেট উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।
উল্লেখ্য, মুন্নু অ্যাগ্রোর মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬.৫২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক ০.০৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬০.৫৭ শতাংশ শেয়ার আছে।