পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) রানার ট্রেড পার্ক লিমিটেডের (আরটিপিএল) সঙ্গে একটি সমঝোতা স্মারক চুক্তি সই করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এটলাস বাংলাদেশ এবং রানার ট্রেড পার্ক “এটলাস-রানার হেলমেট প্ল্যান্ট” নামে হেলমেট উৎপাদন কারখানা স্থাপন করবে। তবে এতে কী পরিমাণ উৎপাদন হবে এবং বার্ষিক কত টাকা মুনাফা হতে পারে তা জানানো হয়নি।
উল্লেখ্য, এটলাস বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ সরকারের মালিকানাধীন মোটরসাইকেল আমদানিকারক এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের একটি সহযোগী সংস্থা।