ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১:০৩ অপরাহ্ন

সম্পদ পুর্নমূল্যায়ন করেছে বিডি থাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম সম্পদ পুর্নমুল্যায়ন করেছে। কোম্পানিটির ৩০ জুন, সমাপ্ত সময়ে প্রপার্টি, প্লান্ট এবং মেশিনারি পুর্নমূল্যায়ন করেছে অনিল সালাম ইদ্রিস অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টটেন্টস।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সময়ে কোম্পানিটির মোট সম্পদের মূল্য দাড়িয়েছে ৩১১ কোটি ৪১ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা। সম্পদ পুর্নমূল্যায়নের পর কোম্পানিটির অতিরিক্ত উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪২ কোটি ১২ লাখ ৩৩ হাজার ৩৮৮ টাকা।

৩০,জুন ২০২৪ সমাপ্ত সময়ে কোম্পানিটির মোট উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ২২০ কোটি ৫৬ লাখ, ৯০ হাজার ৪০২ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন