ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির আজ ২০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৮১৩ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ৪ হাজার ৬৪৪ বারে ১৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান লাইফ ইন্স্যুরেন্স ১২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মা ১০ কোটি ৯০ লাখ, ইসলামী ব্যাংক ১০ কোটি ৩১ লাখ, আইটিসি ৯ কোটি ৩৫ লাখ, অগ্নি সিস্টেমস ৯ কোটি ১৬ লাখ, লাভেলো আইসক্রিম ৮ কোটি ৬৬ লাখ, গ্রামীণ ফোন ৮ কোটি ২২ লাখ ও ওরিয়ন ফার্মা ৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।