সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৯৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ২৬০ কোটি ১০ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে ইউনাইটেড ফিন্যান্স ৮৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্স ৮৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বেক্সিমকো ফার্মা ৫০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে বীচ হ্যাচারি ১৫ কোটি ৬৮ লাখ, এমজেএলবিডি ৪ কোটি ৭৩ লাখ, মিডল্যান্ড ব্যাংক ৪ কোটি ৩৪ লাখ, খান ব্রাদার্স ৩ কোটি ৩৩ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ ৩ কোটি ২৫ লাখ, লাভেলো আইসক্রিম ২ কোটি ৭০ ও ফাইন ফুডস ২ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।