পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রতিবেদনে জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৮ পয়সা। এছাড়া, এ প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ১ টাকা ০৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ২২ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৭ টাকা ৩৯ পয়সা।