পুঁজিবাজারে তালিকাভুক্ত এমজেএল বিডি লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিক (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) সমাপ্তির পর তাদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
প্রতিবেদন অনুসারে, চলতি প্রান্তিকে এমজেএল বিডির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৩ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ২ টাকা ৭০ পয়সা। এ সময় শেয়ার প্রতি ক্যাশফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৮৫ পয়সায়, যা গত বছর একই সময়ে ছিল ২ টাকা ৬৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৪৬ পয়সা।