পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচনার পর, কোম্পানিটি শেয়ার প্রতি ৪৪ পয়সা আয় (EPS) ঘোষণা করেছে, যা গত বছর একই সময়ে ৩৬ পয়সা ছিল।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৩ টাকা ২৯ পয়সা, গত বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ১৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৮ টাকা ৪৩ পয়সা।