ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দর বেড়েছে ১৯৮টি বা ৫০ শতাংশ কোম্পানির। আর আজকে সবচেয়ে বেশি দর বেড়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্সের লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে কোম্পানিটির দর ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রানার অটোমোবাইলস পিএলসি। সোমবার শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৩০ পয়সা লেনদেন হয়।
শেপার্ড ইন্ডাস্ট্রিজ ১ টাকা ৩০ পয়সা বা ৯.৫৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিকদার ইন্সুরেন্সের ৯.৩০ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৮.৭৭ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৭.৯১ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৭.৫৪ শতাংশ, মেঘনা ইন্সুরেন্সের ৭.৪২ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৭.৪০ শতাংশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৬.৯১ শতাংশ দর বেড়েছে।