পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার খাতের কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে।
রোববার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
২০২৪ অর্থবছরে পেপার প্রসেসিংয়ের শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫২ পয়সা (ডাইলুটেড), যা আগের বছরে ছিল ১ টাকা ৬৬ পয়সা (ডাইলুটেড)। এছাড়া ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭২ টাকা ৫৯ পয়সায়।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার, বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।