ঢাকা রেট্রো শিরোনামের বহু প্রতীক্ষিত কনসার্টটি আগামী ১৫ নভেম্বর রাজধানীর সেনা প্রাঙ্গণ হলে অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় শুরু হতে যাওয়া এই কনসার্টে একসঙ্গে পারফর্ম করবেন নব্বই দশকের জনপ্রিয় চার ব্যান্ড—নগরবাউল জেমস, মাইলস, আর্ক এবং দলছুট। কনসার্টের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ওয়ারফেজের প্রাক্তন গিটারিস্ট অনি হাসান।
মূলত ১৮ অক্টোবর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় কনসার্টটি আয়োজনের কথা থাকলেও ভেন্যু জটিলতা ও নিরাপত্তা কারণে তা স্থগিত করা হয়। নতুন ভেন্যু ও তারিখ ঘোষণার পর দর্শকদের উত্তেজনা আবারও তুঙ্গে উঠেছে।
কনসার্টের টিকিট ‘গেট সেট রক’-এর ওয়েবসাইটে এখনও পাওয়া যাচ্ছে। দুই ক্যাটাগরির টিকিটের মধ্যে ভিআইপি টিকিটের মূল্য ২,৪০০ টাকা ও সাধারণ টিকিট ১,৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।