ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ঘোষণা

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মগ্রহণ করলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়ম বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নীতিমালা অনুযায়ী, শুধুমাত্র সেইসব শিশু নাগরিকত্ব পাবে, যাদের অন্তত একজন অভিভাবক মার্কিন নাগরিক অথবা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি রয়েছে।

এই সিদ্ধান্ত ২০ জানুয়ারি ট্রাম্পের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর থেকে কার্যকর হবে বলে তার প্রচারণা সংক্রান্ত সাইটে জানানো হয়েছে।

তবে, এই নীতিমালা যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন অভিবাসন আইনজীবীরা। তারা উল্লেখ করেছেন, এ নির্দেশনা বাস্তবায়ন করা হলে সরকারের বিরুদ্ধে মামলা করা সম্ভব হবে।

যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের জন্য নাগরিকত্ব লাভের একটি সাধারণ পথ হলো দেশটিতে সন্তানের জন্ম দেওয়া, যা এই নতুন নির্দেশনার মাধ্যমে সংকুচিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ