চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনর সম্প্রতি তাদের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন অনর এক্সনাইনসি উন্মোচন করেছে। ৬.৭৮ ইঞ্চির কার্ভড ওলেড ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং শক্তিশালী ৬৬০০ এমএএইচ ব্যাটারিযুক্ত এই ফোনটি একইসাথে টেকসই ও হালকা।
এক্সনাইনসিতে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর ব্যবহৃত হয়েছে, যা আগের মডেল এক্সনাইনবিতেও ছিল। ফোনটি ৮ ও ১২ জিবি র্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এছাড়া ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত ব্যাটারি চার্জ সম্ভব।
দাম নির্ধারণ করা হয়েছে মালয়েশিয়ায় ১৫০০ রিঙ্গিত (প্রায় ৩৪৫ ডলার) এবং সিঙ্গাপুরে প্রি-অর্ডার করা যাচ্ছে ৪৫০ সিঙ্গাপুর ডলারে (প্রায় ৩৪০ ডলার)।


















