ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৮:৩০ অপরাহ্ন

বোর্ড সভা করবে অ্যারামিট সিমেন্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যারামিট সিমেন্ট লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন