স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে শিগগিরই আসছে গুগলের নতুন সংস্করণ, অ্যানড্রয়েড ১৬। নির্ধারিত সময়ের আগেই এই আপডেট অবমুক্ত করার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল। নতুন ভার্সনে থাকছে কিছু আকর্ষণীয় ফিচার ও ডিজাইনের পরিবর্তন, যা ব্যবহারকারীদের জন্য অভিজ্ঞতাকে আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।
অ্যানড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুযায়ী, অ্যানড্রয়েড ১৬-তে ইউজাররা এক ট্যাপেই ওয়াইফাই ও ব্লুটুথ চালু করতে পারবেন। অ্যানড্রয়েড ১২-তে ডিজাইন পরিবর্তনের কারণে ওয়াইফাই ও মোবাইল ডেটাকে একই টাইলে রাখায় ব্যবহারকারীদের অসুবিধায় পড়তে হয়েছিল। গুগল এবার সেই সমস্যার সমাধানে মনোযোগ দিয়েছে।
বর্তমানে অ্যানড্রয়েড ১৫-এর আপডেট বেশ কিছু ডিভাইসে সেভাবে চালু হয়নি। বিশেষ করে স্যামসংসহ কিছু নামীদামি ব্র্যান্ডের ফোনে এই আপডেট এখনও ব্যাপকভাবে রোল আউট হয়নি। অনেকের মতেই, গুগল পুরনো নকশার ধরন থেকে বেরোতে কিছুটা ধীরগতি প্রদর্শন করছে। তবে আশা করা হচ্ছে, ২০২৫ সালের শুরুর দিকেই অ্যানড্রয়েড ১৬ রোল আউট হবে এবং নতুন ডিজাইন ও ফিচার ইউজারদের জন্য আরো সুবিধাজনক হবে।
অ্যানড্রয়েড ১৬-এর মাধ্যমে সহজ ও ঝামেলামুক্ত ব্যবহার নিশ্চিত করতে গুগল কী ধরনের নতুনত্ব আনছে, তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।



















