ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৬:৫০ পূর্বাহ্ন

ওরিয়ন ফার্মাসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর বেড়েছে ৮৫টি বা ২১ শতাংশ কোম্পানির। আর আজকে সবচেয়ে বেশি দর বেড়েছে ওরিয়ন ফার্মা লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে কোম্পানিটির দর ৪ টাকা ১০ পয়সা বা ৯.৮৩ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুডের। বুধবার শেয়ারটির দর ১ টাকা  ৩০ পয়সা বা৯.০৯ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ  ১৫ টাকা ৬০ পয়সা লেনদেন হয়।
এস.এস স্টিল ৭০ পয়সা বা ৮.৪৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৮.৩ শতাংশ, কেএন্ড কিউয়ের ৭.৪৬ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৭.৩১ শতাংশ, পদ্মা অয়েলের ৭.২৩ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৪৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টেসের ৬.২৪ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৯.৫২ শতাংশ দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন