বর্তমান সময়ে ঢালিউডের বহুল চর্চিত চিত্রনায়িকা পূজা চেরি। সুন্দরী এই নায়িকা ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। এছাড়াও শিশু শিল্পী হিসেবে করেছেন বেশ কিছু বিজ্ঞাপনে কাজ। দারুণ সম্ভাবনাময়ী এই নায়িকা ২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর একই বছর অভিনেতা সিয়ামের সাথে পোড়ামন ২ সিনেমায় অভিনয় করে ব্যাপক সুনাম কুড়ান পূজা।
পরবর্তীতে একের পর এক সিনেমা করে চলেছে পূজা। অল্প বয়সী এই অভিনেত্রী গলুই সিনেমার মাধ্যমে জুটি বাঁধে শাকিব খানের সঙ্গে। এরপরই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনায় আসেন পূজা। বিশেষ করে পুজা-শাকিবের প্রেমে নিয়ে নানা মহলে চলে নানা গুঞ্জন। অবশেষে বিষয়টি নিয়ে শাকিব খান কিছু না বললেও এবার মুখ খুললেন পূজা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পূজা বলেন, ‘কাজ করতে গেলে প্রেমের গুঞ্জন থাকবেই। শাকিব খানের সঙ্গে কাজ করলে আপনারা জানবেন।’
এ প্রসঙ্গে পূজা আরও বলেন,’আগামী সব চরিত্র আমার স্বপ্নের চরিত্র হবে। কারণ আমি আগেই বলেছি পছন্দ না হলে কোনো সিনেমা করব না। আমি কাজের সংখ্যা বাড়াতে চাই না। ভালো কাজ করতে চাই।’
এদিকে গত মাসে এক সংবাদ বিবৃতিতে নির্মাতা রায়হান রাফীর জানান, ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন পূজা। সিরিজটির নাম ‘ব্ল্যাক মানি’।
জানা যায়,সিরিজের গল্পটি মূলত কালো টাকা নিয়ে।হাজার কোটি কালো টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শহরে শুরু হয় একের পর এক খুন। খুন হন প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত কার কাছে বিশাল অঙ্কের টাকা থেকে যাবে সে রহস্য নিয়েই ‘ব্ল্যাক মানি’-র গল্প এগিয়ে যাবে। এমনটাই উল্লেখ করেছেন রায়হান রাফি।
সিরিজটিতে পূজার সাথে অভিনয় করবেন এক সময়ের জনপ্রিয় নায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাউদ্দিন লাভলু, ডা. এজাজ, কচি খন্দকার, শিবা শানু, মীর নওফেল জিসানসহ অনেকে। এদিকে নির্মাতা রায়হান রাফির সাথে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বাসিত পূজা।