তথ্য অধিদপ্তর (পিআইডি) আরও ২৯ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। রোববার (৩ নভেম্বর) প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সই করা আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার আলোকে এই ২৯ জন সাংবাদিকের স্থায়ী ও অস্থায়ী কার্ড বাতিল করা হয়েছে।
কার্ড বাতিল হওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন— টিভি টুডের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, নিউজ২৪-এর হেড অব নিউজ রাহুল রাহা, এটিএন নিউজের বার্তা প্রধান নুরুল আমিন প্রভাষ, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সময় টিভির সিইও আহমেদ জোবায়ের, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দীপ আজাদ, এটিএন বাংলার প্রধান নির্বাহী জ.ই. মামুন, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হোসনে আরা মমতা ইসলাম সোমা, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশিষ ঘোষ সৈকত, আরটিভির সিইও আশিকুর রহমান, এবং গাজী টিভির এডিটর রিসার্চ অঞ্জন রায়।
পিআইডির এই পদক্ষেপে সাংবাদিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।