শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ার প্রতি ৩ টাকা ৫০ পয়সা নগদ লভ্যাংশ দেবে।
প্রতি শেয়ারের মূল্য ১০ টাকা হিসাবে কোম্পানিটি ১২৯ কোটি ৫১ লাখ ৪৩ হাজার ১৫৩ টাকার লভ্যাংশ দেবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইউনাইটেড পাওয়ার ইউনাইটেড আশুগঞ্জের ৯২.৪০৭ শতাংশ শেয়ারে মালিক।