সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২১২টি বা ৫৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও ইতিবাচক ধারায় রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।
সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১২টির, দর কমেছে ১৫১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৪টির।
এদিকে বুধবার ডিএসইতে ৫৫৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৬ কোটি ৯৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৫১৯ কোটি ৩১ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯৪ পয়েন্ট।
সিএসইতে ২০৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ২০৮টির দর বেড়েছে, কমেছে ৬০টির আর ১৫টির দর অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার সিএসইতে ৪ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।